খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল।
যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাঃ এনামুল কবির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় নুরুল আমিন বাবুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে প্রতিষ্ঠান দুটিকে এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত ও প্রশাসনিক উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান দুটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।