ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক হুরে জান্নাত

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নিতে খুলনা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব হুরে জান্নাত আজ কয়রা উপজেলার মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, উপস্থিতি এবং পাঠদানের মান সম্পর্কে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও উন্নয়ন প্রয়োজনীয়তা সম্পর্কেও খোঁজ নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল বাকী, সহকারী কমিশনার (ভূমি) এবং বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ ইসমাইল হোসেন।

জেলা প্রশাসক শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে জোর দিতে হবে। বিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধানে জেলা প্রশাসন পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

পরিদর্শন শেষে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার গুণগত মান ধরে রাখতে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

লেখক