ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ

মো. মুক্তাদির হোসেন
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে আব্দুল মজিদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ অভিযুক্ত মোজ্জামেলের শ্বশুর। ঘটনার পর আত্মগোপনে থাকা মোজ্জামেল পরদিন সকালে কালীগঞ্জ থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর নোভা জেনারেল হাসপাতালের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ ওই এলাকার বাসিন্দা এবং পেশায় কলা ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আব্দুল মজিদকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তার মেয়ের জামাই মোজ্জামেল। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান তিনি। ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে তৎপরতা শুরু করে।

এরই মধ্যে শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে মোজ্জামেল কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনের মোবাইল ফোনে কল করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। পরে ওসির নির্দেশনা অনুযায়ী সকাল ১০টার দিকে তিনি কালীগঞ্জ থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পুলিশের কাছে মোজ্জামেল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে লিটন মোড়ল বাদী হয়ে শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত আব্দুল মজিদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার বিস্তারিত তদন্তে কাজ করছে পুলিশ।

লেখক