ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

জানা যায়, দিবসটি উপলক্ষে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে শুরু করে। এরপর বিকেল ৫ টার দিকে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের পান্নাচত্বর এলাকা ঘুরে রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী। যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. এম এ খালেদ পাভেল প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ লড়াইয়ের পরে আমরা সরকার গঠন করতে পেরেছি। এই সময়ে এসে বিএনপির মধ্যে অনেক হাইব্রিড দেখা যাচ্ছে। অনেকেই বিভক্তির চেষ্টা করছেন। আমরা একতা চাই। কোন ধরনের বিভক্তির মধ্যে আমরা থাকতে চাই না। সকলকে ঐক্যবদ্ধ ভাবেই মাঠে থাকতে হবে।

লেখক