ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কয়রায় পুলিশের বিশেষ অভিযান: অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ১০, আটক ৮ স্মার্টফোন

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রায় পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অপরাধে ৮ জন এবং পরোয়ানাভুক্ত আরও ২ জনসহ সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়াড়িদের ব্যবহৃত ৮টি স্মার্টফোন উদ্ধার করে জব্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমির হামজা এবং কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

গত ৬ সেপ্টেম্বর কয়রা থানা পুলিশের একটি দল উপজেলার মদিনাবাদ ও ৫নং কয়রা এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

​অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তারকৃতদের পরিচয় শ্যামনগর (সাতক্ষীরা) এলাকা থেকে: চকবেড়া গ্রামের মোঃ জাহিদ হাসান শেখ (২৪) ও আশিকুজ্জামান ওরফে আকাশ সরদার (২২) এবং খলিশাবুনিয়া গ্রামের মোঃ আশিক সরদার (২০)।

​কয়রা এলাকা থেকে: ৫নং কয়রার মোঃ ইব্রাহিম হোসেন (২৫), মোঃ জাকারিয়া হোসেন (২২), নুর মোহাম্মদ হাওলাদার (২৫), শ্রী বিধান মন্ডল (৩৫) এবং ৬নং কয়রার মোঃ রমজান হোসেন (২৯)।

​একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আরও ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের রুবেল সানা (৪৫) এবং মহারাজপুর গ্রামের মোঃ আজিজুল ইসলাম (৪৮)।

​এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ রাশেদুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ামুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অপরাধবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লেখক