ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কয়রায় ফাঁকা স্ট্যাম্প সংবলিত ফাইল নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলায় নিজ বসতবাড়ি থেকে গুরুত্বপূর্ণ ফাঁকা স্ট্যাম্প ও ফাইল হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কয়রা থানায় এই ডায়েরিটি নিবন্ধিত হয় (জিডি নং: ৩০৪, ট্র্যাকিং নং: SEGIQF)।

​জিডি সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মদিনাবাদ গ্রামের বাসিন্দা মোঃ এনছার আলী সানা (৫৯) গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টার মধ্যে নিজ বসতবাড়ি থেকে তার ফাইলটি হারিয়ে ফেলেন। ফাইলের মধ্যে তার নিজ নামে উত্তোলন করা ও স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমানের দুটি ফাঁকা স্ট্যাম্প (নম্বর: ষ ০৬৩৫২৩৩, ষ ০৬৩৫২৩৪) এবং ৫০ টাকা মূল্যমানের দুটি ফাঁকা স্ট্যাম্প (নম্বর: হ ৭৯০৮৩৪৩, হ ৭৯০৮৩৪৪) ছিল। স্ট্যাম্পগুলো ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর ক্রয় করা হয়েছিল।

​ভুক্তভোগী জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ফাইলটি উদ্ধার করা সম্ভব হয়নি। ভবিষ্যতে যেকোনো আইনি জটিলতা বা অপব্যবহার এড়াতে তিনি থানায় উপস্থিত হয়ে জিডিভুক্ত করেন।

​ঘটনাটি নিশ্চিত করে কয়রা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেখক