ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের নির্মান কাজের উদ্বোধন করবেন – পা‌নি সম্পদ মন্ত্রী

আগামী বছরের সম্ভাব‌্য তা‌রিখে প্রধ‌ানমন্ত্রী পদ্মা ব‌্যারেজের নির্মান কাজের উদ্বোধন করবেন বলে জা‌নিয়েছেন পা‌নি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

(১১ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপু‌র এলাকায় পদ্মা ব‌্যারেজ নির্মানের স্থান প‌রিদর্শন শেষে সাংবা‌দিকদের তি‌নি এ কথা বলেন।এরপর হাবাসপুর স্কুল মাঠে জনসভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন।

পা‌নি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, একটা অর্থনৈ‌তিক রুপান্তর,অর্থনৈ‌তিক বিপ্ল‌বের জন‌্য এ‌ই প্রজেক্ট মাষ্টারমাইন্ড মেগা প্রকল্প। এ‌টি বাস্তবায়নের মধ‌্য দিয়ে ২৪ টি জেলায় অর্থনৈ‌তিক রুপান্তর ঘটাবো, কৃ‌ষি বিপ্লব হবে,বিদুৎ উৎপাদন হবে, মাছের চাষ হবে, উৎপাদন বৃ‌দ্ধি পাবে।

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে আপনাদের ওয়াদা দিয়ে‌ছিলো,নির্বাচনের ইশতে‌হারে নিয়ে এসে‌ছিলো। আজ তার হাত ধরে বাস্তবায়ন হতে যাচ্ছে। এজন‌্য পা‌নি সম্পদ মন্ত্রনালয়ের পক্ষ থেকে এবং ২৪ টি জেলার পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীকে ধন‌্যবাদ জানাই।

এ সময় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান প‌রিদর্শন ও জনসভায় আরও উপ‌স্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী ২ আস‌নের সংসদ সদস‌্য হারুন অর র‌শিদ হারুন, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আসলাম মিয়া সহ নেতৃবৃন্দ।

লেখক