ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীর মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান

আতিকুর রহমান খান 
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার ঝিনাইগাতীর মেয়ে লুবনা নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশে লেকচারার পদে যোগদান করেছেন মেধাবী শিক্ষার্থী লুবনা জামান।

লুবনা জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এমবিএ পরীক্ষায় তিনি সিজিপিএ-৪.০০ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। শিক্ষাজীবনে অসাধারণ ফলাফলের পাশাপাশি বিভিন্ন একাডেমিক স্বীকৃতিও অর্জন করেছেন তিনি।

মেধাবী এই শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ইউসিজি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এছাড়া তার অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি চ্যান্সেলর গোল্ড মেডেলের জন্যও মনোনীত হয়েছেন। শিক্ষাজীবনের সাফল্যের ধারাবাহিকতায় এবার শিক্ষকতা পেশায় যুক্ত হলেন লুবনা জামান। গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, মেধা,দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে লুবনা জামান ভবিষ্যতে উচ্চশিক্ষা ও শিক্ষকতা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বালে আশা ব্যক্ত করেন। লুবনা জামানের এই সাফল্য শুধু তার নিজের নয়, তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। তার কর্মজীবনের নতুন যাত্রা সাফল্য ও গৌরবে আরও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা তার পরিবার,শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের। লুবনা জামান শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সাংবাদিক ও অবসর প্রাপ্ত শিক্ষক এসএম আমিরুজ্জানের কন্যা।

লেখক