ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নীলফামারীতে অগ্নিকান্ডে কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ বসত ঘর পুড়ে ছাই

সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে অগ্নিকান্ডে কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার মধ্যরাতে জেলা শহরের সবুজপাড়া এলাকায় অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ৯৯৯ লাইনে ফোন দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, রাত একটার দিকে সবুজপাড়া এলাকায় অগ্নিকান্ডে সাতটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও একটি বসত ঘর এবং একটি রান্না ঘর ভষ্মিভুত হয়।

লেখক