সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোর ফুল এর ছাত্র উপ-কমিটি অনুমোদন
তরুণ সামাজিক সংগঠন আলোর ফুল-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বুধবার (২৩ সেপ্টেম্বর) ২৬ খ্রি: ছাত্র উপ-কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত ছাত্র উপ-কমিটিতে আহ্বায়ক বাহাদুর শাহ ও সদস্য সচিব মনিরুল ইসলাম সিয়াম
নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে আলোর ফুল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আলোর ফুলে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, শহিদুল ইসলাম ভুট্টো বলেন, “আলোর ফুল-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ছাত্র উপ-কমিটি অনুমোদন করা হয়েছে। পর্যায়ক্রমে যুব, মহিলা ও শ্রমিক উপ-কমিটি গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে। আমরা আশা করি, এসব কমিটির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আলোর ফুল সমাজের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করবে।”
সাধারণ সম্পাদক পারভিন আক্তার মুক্তা বলেন
“ছাত্র উপ-কমিটির মাধ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে যুব, মহিলা ও শ্রমিক উপ-কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতে সব উপ-কমিটির সমন্বিত কার্যক্রমের মাধ্যমে আলোর ফুল-এর সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।