ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ডোমারে সেচ পাম্প ঘরে মিলল অজ্ঞাত মরদেহ

সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে সেচ কাজে ব্যবহৃত গভীর নলকূপের ঘর থেকে একটি অর্ধগলিতে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বড়রাউতা মাঝাপাড়া এলাকায় এ মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, জমিতে সার দিতে গিয়ে লালন নামে স্থানীয় এক কৃষক প্রথমে মরদেহের গন্ধ পায়। পরে আশেপাশের লোকজনদের ডেকে খোঁজাখুজি করলে সেচ পাম্প ঘরে মরিচের গাছ দিয়ে ঢাকা একটি মরদেহ দেখতে পায়। পরে তারা স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে জানায়।

এই সংবাদ লেখা পর্যন্ত মরদেহ শনাক্তে কাজ করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। মরদেহ শনাক্তে পুলিশের গোয়েন্দা তদন্ত বিভাগের বিশেষ ইউনিট কাজ করেছে। পরিচয় শনাক্ত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লেখক