ব্রেকিং নিউজ কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানারাজবাড়ীতে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু, রয়েছে গেছে নাব্যতা সংকটরাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাননওগাঁর আত্রাইয়ের পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

রাজবাড়ীতে ডোবা থেকে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে একটি ডোবা থেকে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে বাড়ির অদূরে একটি ডোবা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম রোহান চৌধুরী (২১)। তিনি একই গ্রামের ফরহাদ চৌধুরীর ছেলে। রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, ৫ দিন আগে রোহান নিখোঁজ হয়। প্রথমে তাকে খোজাখুজি করে না পাওয়া গেলে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ বিকেলে নিহত রোহানের মামাতো ভাই মিনহাজ বাড়ির অদূরে একটি ডোবায় একটি বস্তা ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহটি রোহানের বলে নিশ্চিত করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছিল। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করে। আজ মরদেহটি পাওয়া গেছে। নিহতে পেটে কাটা দাগ পাওয়া গেছে। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

লেখক