ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

বালুখালি ইউনিয়নে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ সকল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারনে বিক্ষোভ ও সমাবেশ

এস এম শ্রাবন মাহমুদ ঃ

জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ সকল দ্রব্যমূল ঊর্ধ্বগতির কারনে ২৭ অগষ্ট শনিবার ৬নং বালুখালী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান সাবেক যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুল হক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)সদর উপজেলা, রাঙামাটি। বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)সদর উপজেলা, রাঙামাটি । সমাবেশে সভাপতিত্ব করেন, লোকমান হোসেন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)৬নং বালুখালি ইউনিয়ন। সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সকল প্রকার জিনিসের দাম বেড়েছে এতে করে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি রাখেন তারা আরো বলেন,ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নুর আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা দলের নেতা আব্দুর রহিম হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

লেখক