ব্রেকিং নিউজ দেশের ৮০ লাখ লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে, অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরনওগাঁর আত্রাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসবমহারাজপুর ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী খোকানজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’পার্বতীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন মানজুর রশিদ

মহারাজপুর ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী খোকা

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা। এ জন্য তিনি বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক দিনে মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নুরুল ইসলাম খোকা। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।

পূজামণ্ডপে নুরুল ইসলাম খোকা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ায়।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূ#জা উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও এলাকাভিত্তিক দায়িত্ব পালন করবেন। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

স্থানীয় রাজনীতিতে সক্রিয় নুরুল ইসলাম খোকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। নির্বাচনে বিএনপির সমর্থন পেতে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন।

লেখক