ব্রেকিং নিউজ কয়রা হরিণের মাংস ও চামড়াসহ মাথা-পা জব্দনওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ আটক ১পার্বতীপুরে নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু নিশ্চিত করার প্রত্যয়ে আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধনকালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ

কয়রা হরিণের মাংস ও চামড়াসহ মাথা-পা জব্দ

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রায় হরিণের মাংস ও চামড়াসহ মাথা-পা জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮ দিকে উপজেলার গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রা।এসময় পরিত্যক্ত অবস্হায় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ হয়। জব্দ করা এসব আলামতের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি আরও জানান, জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মাহবুবুল আলম বলেন,কোস্ট গার্ড ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া আমাদের হস্তান্তর করেছেন।আদালতের নির্দেশে হরিণের মাংস,পা,মাথা ও চামড়া মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

লেখক