ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুড়িগ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত লাশ

মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ আগস্ট) শহরের কোনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকায় ফুটবল খেলতে যায় কয়েকজন শিশু। খেলার সময় বলটি ওই বাড়িতে গেলে এক শিশু নিতে যায়। এ সময় জানালা দিয়ে ওই বাড়ির একটি রুমে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়দের জানান। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শন (এসআই) জয়নাল আবেদীন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক