ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বিণামূল্যে গাভী বিতরণরাজবাড়ী শহরে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ী নেতাকে গুলিকালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংসনওগাঁর আত্রাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতআত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ

রাজবাড়ীতে বিণামূল্যে গাভী বিতরণ

 রাজবাড়ীতে ৪ টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিণামূল্যে গাভী বিতরণ করেছে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) নামে একটি এনজিও।

মঙ্গলবার (২৭ অক্টোবর ) দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দের অর্থায়নে শহরের ১নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা আদর্শ একাডেমিতে এ আয়োজন করা হয়।

সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এনজিও’র নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদারের সভাপতিত্ব বিতরণ অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়জুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, সমাজসেবক শামসুজ্জামান কচি, বরাট ইউনিয়ন সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগম।

বিতরণকালে বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২ ও ৪ নম্বর ওয়ার্ডের ৪ টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। গাভী পালন করে তারা যাতে স্বাবলম্বী হতে পারেন সেই লক্ষ্যেই সরকারের  উদ্যোগ।
এর আগে এ ৪ টি পরিবারের ১২ জন সদস্যকে (স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

লেখক