ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সুন্দরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, আহত ৫

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় একই পরিবারের নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে দছিজল হক (৬২), তার মেয়ে লাকী বেগম (৪০), ছেলের স্ত্রী ফাতেমা বেগম (৩২), ছোটবোন নুরনেছা বেগম (৫০) ও নুরজাহান বেগম (৪৫)।

জানা যায়, দছিজল হকের সাথে তার জেঠাতো ভাই মৃত দবির উদ্দিনের ছেলে আব্দুল জলিল গংদের দীর্ঘদিন থেকে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই একপর্যায়ে সোমবার দুপুরে আব্দুল জলিল বিরোধপূর্ণ জমি নিজের দখলে নিতে প্রায় শতাধিক লোক ও হালচাষের জন্য ট্রাক্টর নিয়ে জমিতে প্রবেশ করে।

এতে দছিজল হক বাঁধা দিলে জলিল মিয়ার লোকজন বেধড়ক মারপিট শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ মারপিটের ঘটনায় ৫ জন গুরুতর আহত হন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

লেখক