এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
(৩০ আগস্ট) রোজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বান্দরবান রোয়াংছড়িতে মংসাই মারমা (৪৮) নামের এক বৈদ্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে জানা যায়নি।
তারাছা ইউনিয়নের কতং প্রু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মংসাই মারমা (৩৮) ঐ পাড়ার চিংহ্লা মং মারমার ছেলে।
স্থানীয়রা জানায়, তারা বিকেলে গুলির আওয়াজ শুনেছেন। পরে জঙ্গলে মংসাই মারমার লাশ দেখতে পান। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাড়াছা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উনুমং মারমা জানান, নিহত ব্যক্তি জুম চাষের পাশাপাশি কবিরাজী পেশার সাথে জড়িত ছিলেন। তবে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে তাকে খবর দিয়েছেন। পরে বিষয়টি তিনি পুলিশকে জানান।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে রোয়াংছড়ি থানা থেকে পুলিশ সেখানে গিয়েছে। কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।