ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতির জন্মদিন উদযাপন

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু’র ৫২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। এ উপলক্ষে প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান
অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল কবির। সুন্দরগঞ্জ
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতির সহধর্মিনী ইমরোজা তাসনিম, সহ-সাধারণ সম্পাদক এম এ মাসুদ, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম, প্রচার সম্পাদক এনামুল
হক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদস্য হারুন-অর-রশিদ রাজুসহ প্রেসক্লাবের সদস্যগণ। পরে প্রধান অতিথি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যগণকে সাথে নিয়ে কেক কাটেন।
উল্লেখ্য, মোশাররফ হোসেন বুলু ১৯৭০ সালের ১লা সেপ্টেম্বর উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দ্দা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ
করেন। তার পিতা মরহুম আব্দুল জব্বার সরকার ও মাতা মরহুমা রুবিয়া বেগম। ১৯৮৭
সালে ছাত্র জীবনে মোশাররফ হোসেন বুলু সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। তখন
থেকে তিনি বিভিন্ন দৈনিক পত্রিকায় সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি দৈনিক ইনকিলাব পত্রিকায় সুন্দরগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

লেখক