ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নীলফামারীতে নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর চারাল কাটা নদী থেকে নিঁখোজের ২ দিন পর আব্দুল ওয়াহেদ(৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪/সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরামজানি ইউনিয়নের পাড়ঘাট ব্রীজের চাড়াল কাটা নদী থেকে লাশটি উদ্ধার করে।

আব্দুল ওয়াহেদ চাপড়া ইউনিয়নের বেড়া ডাঙ্গা শাহ পাড়া এলাকার মৃত্যু মতিয়ার রহমানের ছেলে। তিনি গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,আব্দুল ওয়াহেদ দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন,তিনি স্টক করেছিলেন তাই কথা বলতে পারেন না।এলাকাবাসী আরো জানায় তিনি অনেক ভালো মানুষ ছিলেন তার তো কোনো শত্রু থাকার কথা না।কিভাবে তাকে হত্যা করেছে কে করেছে তার সুষ্ঠু তদন্ত করার জোর দাবী করেন।

নীলফামারী সদর থানার তদন্ত ওসি রুহুল আমিন জানায়,স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।

লেখক