ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গাইবান্ধা গোবিন্দগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, আটক ২

আহসান হাবিব নাহিদ ঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা রহবলে রোববার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাকিল আহমেদ ও তার স্ত্রী। শাকিল বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে তার স্ত্রীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেলে ব্যক্তিগত কাজ শেষে গোবিন্দগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বগুড়া যাচ্ছিলেন শাকিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নবীন বরণ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন শাকিল ও তার স্ত্রী। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

ওসি বলেন, ‘ঘটনার পর স্থানীয় ও পথচারীদের সহযোগিতায় বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

লেখক