সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাযেত মোঃ ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম, রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তণ প্রফেসর মোঃ ফকরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন ও মোঃ আব্দুল জলিল, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোরহাব
এনজিও রাশ’র পরিচালক মোঃ লূৎফর রহমান লাবু,আর এস কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চায়না সাহা, দারিদ্র বিমোচন প্রচেষ্টার প্রোগ্রাম অফিসার সেলিম আহম্মেদ প্রমূখ