ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আব্দুলপুর রেলস্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

শোয়েব হোসেন ঃ

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার জিয়া উদ্দিন ও স্থানীয়রা জানান, রবিবার (১১ সেপ্টেন্বব) বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি রাজশীর উদ্দেশে ছেড়ে যায়। এ বিষয়ে তারা বলেন সকালে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। পরে পৌনে ১১ টার দিকে ট্রেনের ইঞ্জিন ঘুড়িয়ে লাইনে উঠলে অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোয়া দেখতে পায় রেলের কর্মচারী ও কর্মকর্তারা। তাঁর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে।

পরে রেল স্টেশন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে রাজশাহীর উউদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানা গেছে।

লেখক