ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা মাদক ব্যবসায়ীর

আহসান হাবীব (নাহিদ)গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধায় আশরাফুল ইসলাম চৌধুরী শাহীন নামে এক আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়েছে একদল মাদক ব্যবসায়ী।গাইবান্ধা শহরের মাস্টার পাড়ার মেরিস্টোপ ক্লিনিকের সামনে রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।আশরাফুল ইসলাম চৌধুরী শাহীন গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি জেলা শহরেরর পশ্চিম পাড়ার বাসিন্দা।আর অভিযুক্ত সাদ মাহমুদ সৈকত পেশায় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। সৈকত মাস্টারপাড়ার মৃত আলী আহম্মেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আশরাফুল ইসলাম চৌধুরী শাহিন মাস্টারপাড়ায় অবস্থিত মেরিস্টোপ ক্লিনিকের সামনে যান। এ সময় হঠাৎ করে মাদক ব্যবসায়ী সাদ মাহমুদ সৈকতসহ তার সঙ্গে থাকা ৫-৭ জন শাহীনের ওপর হামলা চালিয়ে এলোপাথারী মারধর করতে থাকে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শাহীনের কোমরের নিচ ও দুই পায়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।

ঘটনা দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে সৈকতসহ তার সঙ্গীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মুমূর্ষু অবস্থায় শাহীনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হলে রাতেই শাহীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

শাহিনের পরিবারের দাবি, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে শাহীনের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ী সৈকতসহ তার লোকজন। শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করাই তাদের উদ্দেশ্যে ছিলে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই পায়ের একাধিক স্থানে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। এই হামলার ঘটনায় সৈকতসহ তার সঙ্গে থাকা জড়িত এবং ইন্দোনদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার উপ-পরির্দশক (এসআই) নয়ন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে মাদক ব্যবসায়ী সৈকত তার লোকজন নিয়ে এই হামলার ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

লেখক