ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে রকি হত্যায় দোষীদের ফাসির দাবিতে এলাকা বাসির মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর ইউনিয়নে দূর্বৃত্তদের গুলিতে আরিফুল ইসলাম রকির(২৭)  হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার সহ এলাকাবাসী। গত সোমবার সকাল ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রীজ এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে খানখানাপুর ইউনিয়নের প্রায় সহস্রাধিক জন সাধারণ অংশ গ্রহণ করেন।
নিহত রকি’র বাবা মোঃ আব্দুর রাজ্জাক সেক, মা সালমা বেগম, ছোট বোন মোছা: রোকসানা খাতুন সহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিতে দাবী জানিয়েছেন যে, যারা আমাদের রকিকে গুলি করে হত্যা করেছে তাদের সকলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।
উল্লেখ্য,  গত ১০শে সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনষ্টিটিউট(স্কুল এন্ড কলেজ) সামনের রাস্তায় মো. আরিফুল ইসলাম রকি(২৭) নামক এক যুবকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়।

লেখক