ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে নির্বিঘ্নে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

ঝিনাইগাতী প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ নির্বিঘ্নে এসএসসি সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপ্রিয় ভাবে অনুষ্ঠিত হয়েছে । এবার এসএসসি ২,২৩৭ জন দাখিল ৩৪১ জন ও ভোকেশনাল ১৪১জন পরীক্ষার্থী উপজেলা থেকে অংশ গ্রহণ করে ।

৬৫ জন পরীক্ষার্থী আজ অনউপস্থিত ছিল বলে কেন্দ্র সূত্রে জানা গেছে । ২টি মূল কেন্দ্র থেকে ৩টি ভেনু কেন্দ্রের মাধ্যমে শান্তি প্রিয় ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় । পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তুফা কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর নবী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান ।

মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম ভারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলু মিয়া সহ অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষকরা পরীক্ষা হলের দায়িত্ব পালন করেন । এর আগে সকালে পরীক্ষার্থীদের নিরাপক্তা জনিত কারনে নির্বিঘ্নে শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করার জন্যে উপজেলার সদরের মেইন রোড যানজট মুক্ত, দূর্ঘটনা সহ অপ্রতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ নিজেই রাস্তায় নেমে ঘন্টা খানিক সময় কাজ করে নিজস্ব দায়িত্ব পালন করেন ।

লেখক