ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গাইবান্ধা কুমড়ার ভেতর ফেনসিডিল, ২ নারী আটক

আহসান হাবীব (নাহিদ)গাইবান্ধা জেলা প্রতিনিধি :

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী ওপর দিয়ে যাচ্ছিল যাত্রীবাহী বাস। এই বাসটি থামিয়ে তল্লাসি করে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। এ সময় কুমড়োর ভেতরে থাকা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করাসহ দুই নারী মাদক কারাবিরকে আটক করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে সাদুল্লাপুর থানার ডিউটি অফিসার মোস্তাকিম মিয়া।

আটককৃতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসদেবপুর (মহিলা কলেজ) গ্রামের ওয়াজ আলীর স্ত্রী হামিদা বেগম (৬৪) ও রাগজান নদী গ্রামের আব্দুর রশিদ মিয়ার স্ত্রী নুরছাফা বেগম (৫২)।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাত দিয়ে থানার ডিউটি অফিসার মোস্তাকিম মিয়া আরও জানান, শনিবার সকালের দিকে ঢাকাগামী এসআর ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসটি পলাশবাড়ীর ফিলিনং স্টেশন নামকস্থানে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযানিক দলটি অভিযান পরিচালনা করে।

এসময় অভিনব কায়দায় বাসে থাকা বাসে থাকা দুইটি কুমড়োর ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে এবং এই মাদক কারবারি হামিদা ও নুরছাফাকে আটক করে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করেছে।

লেখক