ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগে ১৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিক পালিত

শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগে ১৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ই সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায়
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকাল দশটায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি হাফিজুর রহমান হাফিজ,মূলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ মান্নান মুসল্লী,   সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আলাল,  মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহসিন মৃধা, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ জেলা কমিটির সহ-সভাপতি আবু হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সদর উপজেলা আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, পৌর সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমূখ। পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখা সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

লেখক