ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে পুকুরের পানিতে ভেসে উঠা শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর গ্রামে পানিতে ডুবে এক বছরের এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম আহম্মদ উল্লাহ (১)। আহম্মদ উল্লাহর বাবার নাম রুবেল শেখ। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আহম্মদ ছিল সবার ছোট।
আহম্মদ উল্লাহর প্রতিবেশী ইব্রাহিম শেখ বলেন, আহম্মদ বাড়িতে ঘরের মধ্যে শুয়ে ছিল। তাদের বাড়ির পাশে একটি ছোট পুকুর আছে। পুকুরে এখন তেমন পানি নেই। তাকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে উঠে। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সে পিছলে পড়ে গিয়ে ছিল। এশার নামাজের পর তাকে দাফন করা হবে।
পানিতে ডুবে নিহতের সত্যতা স্বীকার করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত সেবক (নার্স) রাহিম মোল্লা। তিনি বলেন, হাসপাতালে পৌছানোর আগেই শিশুটি মারা গেছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়ে ছিল।

লেখক