ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ভোক্তা অধিকারের লাজফার্মা ফার্মেসীকে জরিমানা

রাজবাড়ীতে লাজফার্মা ফার্মেসীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার জন্য প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্যকুমার প্রামাণিক, সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের সজ্জনকান্দার বড়পুল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরু হয় দুপুর সাড়ে ১২টায়। অভিযান কার্যক্রম পরিচালনা করা তিন ঘণ্টা। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে লাজফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী রাসেল রহমান জরিমানা টাকা তাৎক্ষণিক ভাবে পরিশোধ করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান । তিনি বলেন, ফার্মেসীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরণের ওষুধ না রাখার জন্য ফার্মেসীকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

লেখক