ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে নায়ক ইমন ও নায়িকা নিপুণ সাধনা হলে বীরত্ব সিনেমা দেখেন

সিনেমা জগতের সোনালী দিন আর নেই। এরই মাঝে রাজবাড়ীর কৃতি সন্তান চলচ্চিত্র পরিচালক সাইদুল ইসলাম রানা বীরত্ব সিনেমা তৈরি করে। এ সিনেমায় ডাক্তার চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র নায়ক ইমন ও যৌন কর্মির চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র নায়িকা নিপুণ। সহ চরিত্রে অভিনয় করেছেন নায়িকা রেশমি।

বুধবার দুপুরে শো দেখতে রাজবাড়ী সাধনা সিনেমা হলে বীরত্ব সিনেমা দেখতে আসেন চলচ্চিত্র নায়ক ইমন, চলচ্চিত্র নায়িকা নিপুণ, রেশমি সহ কলাকৌশলী, সাংবাদিক গণ। এ সময় প্রিয় অভিনেতা দের দেখতে ভক্তরা ভির জমায়।

নায়ক ইমন বলেন সাইদুল ইসলাম রানা ভাই রাজবাড়ীর সন্তান তিনি রাজবাড়ী জেলার একটি অবহেলিত জনগোষ্ঠীর জিবন নিয়ে সুন্দর একটি কাহিনী ধরে শিক্ষনীয় বিষয় উল্লেখ করে বীরত্ব সিনেমা তৈরি করেছেন তাকে ধন্যবাদ।

চলচ্চিত্র নায়িকা নিপুণ বলেন আমরা ঢাকা থেকে এতটা দূরে এসেছি সবাইকে সিনেমা দেখতে উৎসাহ দিতে। সাংবাদিক গনের প্রশ্নের উত্তরে জানায় সরকার সিনেমা মালিকদের জন্য ঋণের ব্যাবস্থা করেছেন আমরা আশাবাদী আমাদের চলচ্চিত্রের সোনালী দিন ফিরে আসবে।

লেখক