ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সভাপতি আবু বক্কর, সম্পাদক মোজাম্মেল গাইবান্ধা জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা

শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলা আওয়ামীলীগের আয়োজনে শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে ২৪ সেপ্টেম্বর/২২ইং শনিবার, বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, জননেতা রমেশ চন্দ্র সেন এমপি।

প্রধান অতিথি হিসেবে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.সৈয়দ শামস-উল আলম হিরু ‘র সভাপতিত্বে ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি’র আহবানে এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, জননেতা শাজাহান খান এমপি,বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা ড. হাসান মাহমুদ এমপি,সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কেন্দ্রীয় প্রতিনিধি টিমের সমন্বয়ক জননেতা সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জননেতা এইচ এম আশিকুর রহমান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য ও সাবেক এমপি এ্যাড.হোসনে আরা লুৎফা ডালিয়া,কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য ও সাবেক এমপি এ্যাড. সফুরা বেগম রুমি,গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌঃ মনোয়ার হোসেন চৌধুরী এমপি, গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি,সাঘাটা-ফুলছড়ি আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহামুদ হাসান রিপন সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সস্পাদক মোজাম্মেল হক মন্ডল নির্বাচিত হয়েছেন।

লেখক