রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার বিকাল চারটায় বানিবহ বাজার সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগ। এ মানববন্ধনে বানিবহ ইউনিয়নের সর্বস্তরের জন সাধারণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক, বানিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ লূৎফর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী মোল্লা, বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিহত আব্দুল লতিফ মিয়ার স্ত্রী মোছাঃ শেফালী আক্তার( বর্তমান বানিবহ ইউনিয়ন চেয়ারম্যান), নিহতের ভাই আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিয়া, মোহাম্মদ আলী চৌধুরী,সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকৃ মোঃ হাবিবুর রহমান, ফিরোজ আহম্মদ সহ প্রমুখ।
উল্লেখ্যঃ গত ১১ নভেম্বর ২০২১ সালের দিনগত রাতের আধারে একদল দূর্বৃত্তরা রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করা হয়।