শোয়েব হোসেন —ঃ
রাজধানী উত্তর সিটির উত্তরা ১০নং সেক্টরের এক বাসা থেকে নারীর রহস্য জনক মৃত্যুর তথ্য মিলেছে।মৃত নারীর নাম রুবি বেগম(২০)।
গত ২৪ সেপ্টেম্বর শনিবার আনুমানিক রাত ৯. ৩০ টার দিকে ১০ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৭ নম্বর বাড়িতে এ ঘটনার তথ্য পাওয়া যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
নেত্রকোনা সদর উপজেলার কচু দিয়ারী গ্রামের চান মিয়ার মেয়ে নিহত এই রুবি বেগম বলে জানা যায়।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া গৃহকর্তা মো. আনিস চৌধুরী গণমাধ্যমকে জানায়,২ বছর ৬ মাস ধরে তার বাসায় গৃহকর্মীর কাজ করতো এই রুবি। গ্রামে একটি ছেলের সাথে তার সম্পর্ক ছিল । তার সাথে বিয়েও হয়েছে এবং কিছুদিন পূর্বে আবার তাদের মধ্যে তালাকও হয়েছে। ডিভোর্সের ঘটনা গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সে ঘুমের ওষুধ সেবন করেছিল। এবং পরের দিন শনিবার বিকেলেও সে ২০/২৫টা ঘুমের ওষুধ সেবন করে। এরপর বিষয়টি তার বাবা ও মাকে অবগত হয়। তার বাবা-মাও তাকে অনেক বুঝালেও কোন সমাধান হয়নি । কিন্তু অবশেষে ৯.৩০ এর দিকে সে সবার অগোচরে বাসার ৫ তলার ছাদে উঠে সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে। এ ঘটনা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমাবস্থায় উত্তরা আধুনিক মেডিকেলে নেয়া হয়।তার বেগতিক অবস্থা হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল সুত্রে জানা যায়,নিহতের লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।কিছু কাজ সমপন্ন হলে তার মরদেহ স্বজনদের নিকট দেয়া হবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোন মামলার কোন তথ্য জানা যায়নি।