ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে মশা নিধন অভিযানের কার্যক্রম শুভ উদ্বোধন

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী(শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে এডিস মশার লার্ভা ও সাধারণ মশা নিধনের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে । এ অভিযান শুরু করেছে ‘দি প্যাসিফিক ক্লাব’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। বিকাল পাঁচটার দিকে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও সদর বাজারের আশেপাশের এলাকায় যন্ত্রচালিত স্প্রে মেশিনে মশা নিধন অভিযানের উদ্বোধন করেন উপজেলার ইউএনও ফারুক আল মাসুদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (প্রস্তাবিত কমিটি) মো. মিজানুর রহমান মিলন, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা নির্মাতা ও আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল, সহ সভাপতি হরিপদ রায় তন্ময়, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ লুৎফর রহমান ইমন প্রমুখ। জানা গেছে, সারা দেশের ন্যায় ঝিনাইগাতীতেও এসএসসি পরীক্ষা চলছে। এ উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে যাতে মশার উপদ্রব বৃদ্ধি না পায় সেজন্য পরীক্ষার কেনদ্রগুলোতে যন্ত্রচালিত স্প্রে মেশিনে মশা নিধন করা হবে। একইসঙ্গে ঝিনাইগাতী উপজেলার সদর বাজার ও আশপাশের এলাকায় সপ্তাহের প্রতি শুক্রবার যন্ত্রচালিত স্প্রে মেশিনে মশা নিধন কার্যক্রম চলবে। ঝিনাইগাতী উপজেলার বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম আকাশ এ কার্যক্রমে আর্থিক সহায়তা করেছেন বলে জানা গেছে। অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা নির্মাতা ও আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল বলেন, এডিস মশার লার্ভা ও সাধারণ মশা নিধনে তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি। ইউএনও ফারুক আল মাসুদ বলেন, ডেঙ্গু মশার লার্ভা ও সাধারণ মশার প্রজনন ক্ষেত্র যাতে তৈরী না হয়, সে লক্ষ্যে সচেতন থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। মশা নিধনে এমন উদ্যোগ গ্রহণ করায় ‘দি প্যাসিফিক ক্লাব’ এর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

লেখক