রাজবাড়ীর সদর উপজেলায় পদ্মা নদী থেকে মঙ্গলবার বিকেলে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আগের দিন সোমবার বোলতা সুইচগেট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও নৌপুলিশ সূত্রে জানা যায়, পদ্মা নদীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার ঘাট এলাকায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এসময় উৎসুক জনতা মরদেহ দেখতে ভীড় জমায়। আগের দিন সোমবার দুপুরে গোদার বাজার ঘাট থেকে থেকে দুই কিলোমিটার ভাটিতে দাদশী ইউনিয়নের লক্ষীকোল গ্রামের বোলতা সুইচ গেট এলাকা থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়। ওই মরদেহের শরীরের বিভিন্ন অঙ্গ পচে গিয়ে ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সরেজমিনে দৌলৎদিয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, মরদেহটি একদম পচে গলে গিয়েছে। আগের দিনও আরেকটি মরদেহ উদ্ধার করা হয়ে ছিল। তবে মরদেহ দুটির সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা তা বলা যাচ্ছে না।