ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব পর্যটন ও নদী দিবস পালিত

মোঃ আতিকুর রহমান খান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত মঙ্গলবার দুপুরে উপজেলার হল রুমে বিশ্ব পর্যটন ও নদী দিবস পালিত হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিশ্ব পর্যটন ও বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে । দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, রুকনুজ্জামান,জাহাঙ্গির আলম,আশরাফুল ইসলাম পলাশ, মোজাম্মেল হক, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, সচিব মারুফা আক্তার সহ আরো অনেকেই । এর আগে একই সভায় উপজেলার সর্ব্বোচ্চ অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পন্নকারীদের পুরস্কৃতকরণ প্রসঙ্গে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও তথ্য সহযোগীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় তিনজন গ্রাম পুলিশকে তাদের কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার ও প্রেরণামূলক সনদ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছ।

লেখক