ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখা আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেন।

বুধবার রাত আটটায় রাজবাড়ী পৌর নিউ মার্কেটে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নিজস্ব কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন অনুষ্ঠিত হয়।

জন্মদিনের অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ফরিদ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের রাজবাড়ী জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহসিন মৃধা। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখা সহ- সভাপতি সাইদুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রুবেল, আনিসুর রহমান আনিস, রিপন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মিয়া আকাশ আহমেদ রাসেল, শাখাওয়াত হোসেন সোহান, অর্থ সম্পাদক ইশতিয়াক আহমেদ সুমন, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহিন মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক আসলাম মোল্লা, কিসমত আলী, সদর উপজেলা আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, সদস্য সচিব শহিদুল ইসলাম জসিম প্রমূখ।

প্রধান অতিথি মোঃ মহসিন মৃধা বলেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্য উনিশ বার চেষ্টা চালিয়েছে স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী কিন্তু আল্লাহ ভরসা এদেশের মানুষের দোয়া ও ভালোবাসায় তাকে কিছু করতে পারবে না। মুক্তিযোদ্ধা প্রজন্মলীগকে নেত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যেতে হবে এই হোক আজকের জন্মদিনে প্রত্যয়।

 

লেখক