ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গোবিন্দগঞ্জে জ্বীনের বাদশা’হ গ্রেফতার

আহসান হাবীব (নাহিদ)জেলা প্রতিনিধি -ঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাকিং নগদ এ্যাকাউন্ট হ্যাক করে গরীব-অসহায় মানুষদের একাউন্ট থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন করা হ্যাকার সুমন ওরফে সুমন মিয়া প্রতারনার উদ্দেশ্যে জ্বীনের বাদশার বুলি দেওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ থানার এএস আই আব্দুস সামাদ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করলে জ্বীনের বাদশা’হী বুলি দেওয়া কালে ওই এলাকা থেকে মোবাইল ব্যাকিং নগদ এ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন এলাকার গরীব-অসহায় মানুষদের একাউন্ট থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন করা সুমন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমন দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে নগদ হেড অফিসের কাষ্টমার ম্যানেজার সেজে বুলি দিয়ে বড় ধরনের পুরস্কারের লোভ দেখিয়ে কখনও সপ্তম আকাশের জ্বীন, দরবেশ পরিচয় দিয়ে ধন-দৌলত দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থানের নিরিহ মানুষের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নিতো বলে জানা যায়। গ্রেফতারকৃত সুমন মিয়া তালুককানুপুর ইউনিয়নের নারিচাগাড়ী গ্রামের কালু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার এএস আই আব্দুস সামাদ জানান, সুমন মিয়াকে জ্বীনের বাদশাহী বুলি দেওয়ার সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুুতি চলছে।

লেখক