ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক এড. উম্মে কুলছুম স্মৃতি এম পির নির্দেশনায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে৷

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দহবন্দ ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা কৃষকলীগের সভাপতি আতাউর রহমান মাষ্টারের সভাপতিত্বে বৃক্ষরোপণ করা হয়৷

উপজেলা কৃষকলীগের সভাপতি আতাউর রহমান মাষ্টার বলেন সবাইকে ৩টি করে গাছ লাগাতে হবে। সেটা নিজের জায়গায় হোক বা নিজের জায়গা না পেলে যেখানেই হোক, রাস্তার পাশে হলেও তিনটি করে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না। পরিচর্যা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাষ্টার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, বকুল বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, দহবন্দ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক, রাশেদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সম্পাদকীয় মন্ডলীর সদস্য লাল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক,রাজিয়া সুলতানা, উপজেলা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, সহ আরও অনেকে।

লেখক