এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
১ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির সম্মানিত চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা সকাল ১১ টার সময়
হযরত আব্দুল ফকির (স:) মাজার সংলগ্ন রাস্তা হতে, পুলিশ হাসপাতাল এলাকা পর্যন্ত সংযোগ ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন সহ, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সম্প্রসারিত ভবন,ডায়াবেটিস হাসপাতালে সম্প্রসারিত ভবন,কাঁঠালতলী নূরানী মসজিদের সম্প্রসারিত ভবন,সহ রিজার্ভ বাজার আইচ ভবন দুর্গা মন্দিরের নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেন,
হযরত আব্দুল ফকির (স:) মাজার
কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন রাস্তা হতে, পুলিশ হাসপাতাল এলাকা পর্যন্ত সংযোগ ব্রিজ নির্মাণের কাজে ৫ কোটি টাকা ব্যয় হচ্ছে, যার সুফল ভোগ করবে স্কুল শিক্ষার্থী সহ হাজারো পরিবার।