রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়নের বেলগাছিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন মানবতা ব্লাড ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘মানবতার টানে ভয় নেই রক্ত দানে, রক্ত দিন জীবন বাঁচান’ প্রতিপাদ্য সামনে রেখে শনিবার বিকেলে আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজ মিলনায়নে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাকিব দেওয়ান। এতে বক্তব্য দেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল দেওয়ান, এনামুল হাসান, আকাশ আহমেদ, শুভ্রদেব সাহা, খানগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুর রহমান, আসাদুজ্জামান, পাউবোর উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান প্রমূখ।
আলোচনা শেষে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, সংগঠনের উদ্যোগে মানবতার সেবায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে মোট চার হাজার ব্যাগ রক্ত প্রদান করা হয়েছে। অসহায় ও আত্ম মানবতার সেবায় এই সেবা অব্যাহত রাখা হবে।