ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মোশাহিদ আলীর মায়ের মৃত্যুতে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের শোক

মোঃ জামাল হোসেন, কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অন্তর্গত পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আলীর আম্মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

উনার মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ ও সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া সহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রবিবার (২ অক্টোবর ২০২২) বার্ধক্য জনিত কারণে উনার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে ছেলে-মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।দুপুর ২ঘটিকার সময় থানা সদর কেন্দ্রীয় জামে মসজিদে জানাযার নামাজ সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস বলেন,পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আলীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।ইশ্বর যেন উনাকে জান্নাতবাসী করেন।

লেখক