এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
২ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ রোজ রবিবার সকাল ১০ ঘটিকা সময় বরকল উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক সম্মান জনক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব জুয়েল রানা মহোদয়।
এ সময় বরকল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আজিজুল হক আল কাদেরীকে (পঞ্চাশ হাজার)৫০,০০০ টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রধানের মাধ্যমে সম্মানের সাথে বিদায় দেওয়া হয়।
উল্লেখ্য যে এরকম ইমাম বিদায় অনুষ্ঠান সারা দেশে ও বিশেষ করে রাংগামাটি জেলার জন্য বিরল ঘটনা তাই ইমামদের সম্মানিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরকল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
ইউপি সদস্য আবুবকর সহ উপজেলা জামে মসজিদের সহকারী ইমাম ও এলাকার মুসল্লিগণ।