এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
৪ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ। সকাল ১০ ঘটিকা সময়, জেলা প্রশাসকের কার্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়।
সময়ের অঙ্গীকার-কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস২০২২ উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে, আলোচনা সভা ও বিভিন্ন সমিতি এবং কিশোর কিশোরী ক্লাবের চেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(আই সি টি) শিক্ষা জনাব নাসরিন সুলতানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় অংশ নেন মাননীয় জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান মহোদয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব হোসনেআরা বেগম মহোদয়।
বিশেষ অতিথি মনোয়ারা আক্তার জাহান মহোদয়। সাবেক জেলা পরিষদ সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা।
আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সম্মানিত প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের উপস্থাপিকা জনাব নাসরিন ইসলাম মহোদয় ও অন্যান্য সমিতির ব্যক্তিবর্গ।