ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ধুনচি পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন

শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠানে বিজয়া দশমী উপলক্ষে রাজবাড়ী জেলা শহরের ধুনচি পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে এই ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন  সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  কাজী কেরামত আলী, আরও উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিন উদ্দিন আহমেদ টুকু, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও এমপির একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সংকর সাহা, মিজানপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড সদস্য প্লাবন আলী, মন্দির কমিটির সভাপতি শ্রীকান্ত বিশ্বাস রাহুল, অনুষ্ঠান পরিচালনা করেন বিকাশ কুমার সরকার। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও তার একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতী, এ সময় মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

লেখক