ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মারা গেল মানসিক ভারসাম্যহীন যুবক

রাজবাড়ীতে বুধবার রাত ৯টার দিকে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবক (৩৫) মারা গেছেন। রাজবাড়ী-ফরিদপুর রেলপথের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বসন্তপুর রেলস্টেশন বাজারের পাশে কামাল মিয়ার ইটভাটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই এলাকায় অজ্ঞাত এই যুবকে ঘোরাফেরা করতে দেখেছেন। রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙা থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা রাজবাড়ী-ফরিদপুর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পথচারীরা তাঁর লাশ রেল লাইনের ওপর পড়ে থাকতে দেখতে পায়।
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম। তিনি বলেন, দুর্ঘটনায় কাটা পড়ে মারা যাওয়ার কিছু সময় পরে বিষয়টি জানতে পেরেছি। পুলিশ কর্মকর্তা এসআই মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিধি মোতাবেক এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

লেখক