ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট আবারও অর্জন করল সম্মান

মোঃ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা (সিলেট)ঃ

শিশুদের হাসি ফাউন্ডেশন এর ২য় বর্ষপূর্তি এবং ৩য় বর্ষে পদার্পণে ৬৪ জেলার সেচ্ছাসেবীদের উপস্থিতিতে সভাপতি এম এ ওবায়দা ভূইয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় পালিত হয় সেচ্ছাসেবী মিলন মেলা।

উক্ত মিলন মেলায় অংশ গ্রহণ করেন সেচ্ছাসেবী সংগঠন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট, দেশের সকল সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিসর্জন পরিবার এর ধারাবাহিক সম্মান অর্জনে আরেকটা অর্জন নারায়নগঞ্জ সোনারগাঁও সেচ্ছাসেবী সংগঠন শিশুদের হাসি ফাউন্ডেশন এর পক্ষ থেকে মানবিক কাজে বিশেষ ভুমিকা রাখায় বিসর্জন পরিবার কে সম্মানিত করেছেন।

তার জন্য। বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এর পক্ষ থেকে শিশুদের হাসি ফাউন্ডেশনের সাথে থাকা সংশ্লিষ্ট সকলের প্রতি দোয়া শ্রদ্ধা রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এর সভাপতি মোঃ জামাল উদ্দিন।

উক্ত প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেছেন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এর সম্মানিত সভাপতি মোঃ জামাল উদ্দিন।

জামাল উদ্দিন অতিথিদের মধ্যে বক্তব্যে বলেন শিশুদের হাসি ফাউন্ডেশন সুন্দর ও মহৎ একটি অনুষ্টান করেছে সংশ্লিষ্ট সকলের প্রতি দোয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দেশের বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিনিয়র সকল সেচ্ছাসেবী ভাই বোনের প্রতি বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা রক্তিম শুভেচ্ছা।

জামাল উদ্দিন আরও বলেন আমরা সেচ্ছাসেবী কাজ করে আল্লাহ পাকের রাজি খুশীর জন্য আমাদের প্রত্যেকের উচিৎ যাদের মাধ্যমে এই মহৎ কাজে প্রবেশ করেছি উনাদের যথাযথ সম্মান করা পাশাপাশি আমাদের সমস্ত দেশের সকলের প্রতি আন্তরিক বজায় রাখা।

সব শেষে দেশের সকল সিনিয়র সেচ্ছাসেবীদের শ্রদ্ধা জানিয়ে ছোটদের প্রতি দোয়া ভালবাসা বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এর সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া ও ভালবাসা চান।

সব শেষে জামাল উদ্দিন বলেন পবিত্র কোর আন এর পাখিদের সম্মান জানিয়ে শিশুদের হাসি ফাউন্ডেশন একটা ইতিহাস রচনা করেছে, এই ধারাবাহিকতা যেন আমাদের দেশের সকল সেচ্ছাসেবী সংগঠন চালু রাখেন এই আহবান জানান তিনি।।

লেখক