ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলের হাতে প্রাণ গেল বাবার

মোঃ ইসমাইল হোসেন ফরিদ পরশুরাম (ফেনী) প্রতিনিধিঃ
ফেনীর পরশুরামে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে আবদুল মোমিন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তার একমাত্র ছেলে রাজীব। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মোমিনের তিন মেয়ে ও এক ছেলে। তিন মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। কিন্তু একমাত্র ছেলে রাজীবের সঙ্গে জমির ভাগ নিয়ে বেশকিছু দিন ধরে মোমিনের বিরোধ চলে আসছিল।

বিরোধের জের ধরে দলিল লেখক রাজীব তার স্ত্রী-সন্তান নিয়ে কয়েক মাস আগে পরশুরাম শহরে বাসা ভাড়া নিয়ে আলাদাভাবে বসবাস করতে থাকেন। স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন মোমিন। সম্প্রতি তিনি কিছু জমি বিক্রি করেন। এতেই ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীর বড় ভাই সুমনকে নিয়ে বাড়িতে যান রাজীব।
এ সময় রাজীব তার বাবা মোমিনকে সব সম্পত্তি তার নামে লিখে দিতে চাপ সৃষ্টি করেন। এতে ছেলের ওপর ক্ষুব্ধ হয়ে সব সম্পত্তি বিক্রি করে দেয়ার কথা বলেন বাবা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবদুল মোমিনকে লাঠি দিয়ে বেধড়ক পেটান রাজীব ও সুমন। একপর্যায়ে মোমিন অজ্ঞান হয়ে পড়লে তাকে তারা নিয়ে যান পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সেখানকার দায়িত্বরত চিকিৎসক মোমিনকে ফেনী জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন। ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক আবদুল মোমিনকে মৃত ঘোষণা করেন। বিপদ বুঝে বিষয়টিকে ডাকাতির ঘটনা বলে প্রচার করতে থাকেন রাজীব।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাজীব বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিলেন। রাত ১২টার দিকে ফেনী জেলা সদর হাসপাতাল থেকে ফোন করে জানানোর পর তিনি অবগত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রহস্য উদ্‌ঘাটন করেন।
অভিযুক্ত রাজীব ও সুমনকে আটকের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

লেখক